Ticker

6/recent/ticker-posts

পুরুষোত্তম মাসের অধিমাস কৃষ্ণপক্ষীয় ‘পরমা’ একাদশী মাহাত্ম্য। Poroma Ekadoshi Mahatmo





পুরুষোত্তম মাসের অধিমাস কৃষ্ণপক্ষীয় ‘পরমা’ একাদশী

পদ্মপুরাণে বর্ণিত যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের সংলাপে অধিমাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে।

যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, “হে প্রভু! অধিমাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কী? এর ব্রতবিধান কী?”

শ্রীকৃষ্ণ বললেন, “হে যুধিষ্ঠির! মানুষের ভোগ ও মোক্ষদায়িনী এই পবিত্র একাদশীর নাম পরমা একাদশী বা কমলা একাদশী। তোমার প্রতি স্নেহবশত আমি অশেষ মাহাত্ম্যসম্পন্ন পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর মাহাত্ম্য বর্ণনা করছি।

এই দিনে ব্রহ্মমুহূর্তে শয্যা ত্যাগ করে যথাবিধি স্নান ও নিত্যকর্ম সম্পন্ন করতে হবে। এরপর ভগবান শ্রীবিষ্ণুর সন্তুষ্টি কামনায় তাঁর নাম ও মন্ত্র জপ করতে হবে।

গৃহে যে পরিমাণ জপ করা হয়, নদীতীরে তার দ্বিগুণ ফল লাভ হয়। গোশালায় জপ করলে সহস্রগুণ, তীর্থস্থানে শতগুণ, তুলসীর নিকটে লক্ষগুণ এবং ভগবান বিষ্ণুর সম্মুখে জপ করলে অসংখ্যগুণ ফল লাভ হয়।

প্রাচীনকালে অবন্তী নগরে বিশ্বকর্মা নামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ বাস করতেন। তাঁর পাঁচজন পুত্র ছিল। তাদের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্রের নাম ছিল জয়শর্মা। কোনো দুষ্কর্মে লিপ্ত হওয়ায় তাঁর পিতা-মাতা তাকে গৃহ থেকে বহিষ্কার করে দেন।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ