✤✸◼️ #রাধা_রাণীর_চরণারবিন্দ ◼️✸✤
─•━━⊱♦️✥♦️⊰•⊰❁❀❁❁❀❁⊱⊱♦️✥♦️⊰•━━•─
°°°°শ্রী রাধারাণীর দুই চরণ কমলের চিহ্নের বর্ণনা°°°
°°°°°#শ্রী_রাধা_রাণীর_ডান_চরণ°°°°°
─────────•━━⊰•❀❁❁❀⊰•━━•────────
শ্রী রাধা রাণীর ডান চরণের "আটটা মঙ্গল চিহ্ন" ----
: শঙ্খ, পর্বত, বেদী, কুন্ডল, রথ, গদা, শক্তি, মৎস্য।
💥অবস্থান : অঙ্গুষ্ঠের নীচে শঙ্খ → মধ্যমার নীচে পর্বত → কনিষ্ঠা ও অনামিকার নীচে বেদী → বেদীর নীচে কুন্ডল → পর্বতের নীচে রথ → রথের দক্ষিণে গদা → রথের বামে শক্তি → রথের নীচে মৎস্য।
১️⃣ শঙ্খ (Śaṅkha)━━┉┈┈ অঙ্গুষ্ঠের নীচে শঙ্খচিহ্ন। ভক্তের সকল বিপদ ও ভয়কে দূর করে। যেমন শঙ্খ ধ্বনি অশুভ শক্তিকে দূর করে, তেমনি এই চিহ্ন ভক্তকে রক্ষা করে।
২️⃣ পর্বত (Parvata)━━┉┈┈ মধ্যমার নীচে পর্বতচিহ্ন। এটি সকল বাধা ও বিঘ্ন নাশের প্রতীক। ভক্তরা রাধার পদাশ্রয়ে অটল ও স্থির হয়, পর্বতের মতো দৃঢ় হয়।
৩️⃣ বেদী (Vedī)━━┉┈┈ অনামিকা ও কনিষ্ঠার নীচে বেদী। এটি যজ্ঞবেদীর মতো—ভক্তের অন্তরে প্রেম-যজ্ঞ জ্বলে ওঠে।
৪️⃣ কুন্ডল (Kuṇḍala)━━┉┈┈ বেদীর নীচে কুন্ডলচিহ্ন। কানের দুল যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি ভক্তের হৃদয়কে শোভিত করে প্রেম ও সৌন্দর্যে।
৫️⃣ রথ (Ratha)━━┉┈┈ পর্বতের নীচে রথচিহ্ন। রাধার চরণ স্মরণে ভক্তের হৃদয় রথরূপ হয়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সারথি হয়ে আসন নেন।
৬️⃣ গদা (Gadā)━━┉┈┈ রথের দক্ষিণে গদা। সংকটনাশক চিহ্ন। ভক্ত রাধার চরণ স্মরণ করলে তাঁর জীবনের সমস্ত দুঃখ ও শত্রুতা বিনষ্ট হয়।
৭️⃣ শক্তি (Śakti)━━┉┈┈ রথের বামে শক্তিচিহ্ন। এটি রক্ষাকবচ, ভক্তকে সমস্ত বিপদ থেকে বাঁচায়।
৮️⃣ মৎস্য (Matsya)━━┉┈┈ রথের নীচে মৎস্য। যেমন মাছ জল ছাড়া বাঁচে না, তেমনি ভক্ত রাধার চরণ ছাড়া বাঁচতে পারে না।
°°°°°#শ্রী_রাধা_রাণীর_বাম_চরণ°°°°°
─────────•━━⊰•❀❁❁❀⊰•━━•────────
শ্রী রাধারাণীর বাম চরণে " এগারোটা শুভ চিহ্ন" আছে...
যব, চক্র, ছত্র, উর্ধ্বরেখা, কমল, ধ্বজা, অঙ্কুশ, পুষ্প, বলয়, বল্লী, অর্ধচন্দ্র।
💥অবস্থান: পাদাঙ্গুষ্ঠ-মূলে যব → নীচে চক্র → তার নীচে ছত্র → অঙ্গুষ্ঠ ও তর্জনী-সন্ধি থেকে চরণের মাঝামাঝি পর্যন্ত উর্ধ্বরেখা → মধ্যমার নীচে কমল → তার নীচে সপতাকা ধ্বজা → কনিষ্ঠার নীচে অঙ্কুশ → ধ্বজার নীচে পুষ্প → তার দক্ষিণে বলয় → তার নীচে বল্লী → সবশেষে অর্ধচন্দ্র।
১️⃣ যব (Yava)━━┉┈┈ পাদাঙ্গুষ্ঠের মূলে যব দানা। যব দানা অর্থাৎ ক্ষুদ্র অথচ ফলপ্রসূ। ভক্ত শ্রীমতির পদাশ্রয় নিলে তাঁর অসীম দুঃখ ও জন্ম-মৃত্যুর যাত্রা যব দানার মতো তুচ্ছ হয়ে যায়। পদসেবায় অনন্ত ঐশ্বর্য লাভ হয়।
২️⃣ চক্র (Cakra)━━┉┈┈ যবের নীচে চক্রচিহ্ন। ভক্ত যদি রাধার পদকমল ধ্যান করে তবে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য এই ছয় শত্রু নাশ হয়। চক্র তেজের প্রতীক, রাধার কৃপা ভক্তের অন্তরের অন্ধকার ছিন্নভিন্ন করে দেয়।
৩️⃣ ছত্র (Chatra)━━┉┈┈চক্রের নীচে ছত্র। যেমন ছাতা বৃষ্টি থেকে রক্ষা করে, তেমনি রাধার পদাশ্রয় ভক্তকে সংসারের দুঃখ থেকে রক্ষা করে। ভক্ত পায় আধ্যাত্মিক শান্তি ও আশ্রয়।
৪️⃣ উর্ধ্বরেখা (Urdhva Rekhā)━━┉┈┈ অঙ্গুষ্ঠ ও তর্জনীর সন্ধি হতে মধ্য পর্যন্ত এক উর্ধ্বমুখী রেখা। এর অর্থ, যে ভক্ত রাধার পদধ্বজা ধারণ করে, তার জীবনরেখা সরাসরি দিব্যধামে পৌঁছে যায়।
৫️⃣ কমল (Padma)━━┉┈┈ মধ্যমার নীচে স্বর্ণপদ্ম। যেমন ভ্রমর পদ্মে আকৃষ্ট হয়, তেমনি ভক্তের মন রাধার পদকমলে আকৃষ্ট হয়। পদ্মচিহ্ন ভক্তকে প্রেমরসের আস্বাদ করায়।
৬️⃣ ধ্বজা (Dhvaja)━━┉┈┈ ধ্বজা মানে বিজয়পতাকা। ভক্ত যখন রাধার চরণ স্মরণ করে, তিনি তাকে সব ভয় থেকে রক্ষা করেন, তাকে বিজয়ী করেন। এটি অভয়দানের প্রতীক।
৭️⃣ অঙ্কুশ (Aṅkuśa)━━┉┈┈ কনিষ্ঠার নীচে অঙ্কুশচিহ্ন। যেমন অঙ্কুশে হাতি বশ হয়, তেমনি রাধার চরণ স্মরণে ভক্তের চঞ্চল মন বশীভূত হয় এবং সঠিক পথে পরিচালিত হয়।
৮️⃣ পুষ্প (Puṣpa)━━┉┈┈ ধ্বজার নিচে পুষ্পচিহ্ন। ফুল যেমন হৃদয় মোহিত করে, তেমনি রাধার পদচিহ্ন ভক্তের হৃদয়ে অমলিন আনন্দ ও সৌন্দর্যের অনুভূতি জাগায়।
৯️⃣ বলয় (Valaya)━━┉┈┈ পুষ্পের দক্ষিণে বলয়চিহ্ন। বলয় বা বালা—শ্রীমতি ভক্তকে চিরসুরক্ষা দেন এবং তাঁর পদচিহ্ন ভক্তকে অনন্ত আনন্দে আবদ্ধ করে রাখে।
🔟 বল্লী (Valli)━━┉┈┈ পুষ্পের নীচে কোমল লতা। এটি ভক্তকে শ্রীমতির প্রেম-লতার মতো আকৃষ্ট করে জড়িয়ে রাখে।
১১⃣ অর্ধচন্দ্র (Ardha Candra)━━┉┈┈ সর্বশেষে অর্ধচন্দ্র। এটি শ্রীমতির চরণরজের মহিমা প্রকাশ করে। দেব-ঋষিগণ যেটি কামনা করেন, ভক্ত সে আনন্দের অধিকারী হয়।
` দুটি চরণে শ্রীমতির ঊনিশটি চিহ্ন। যা সাম্রাজ্য লক্ষ্মীর সমান। শ্রীচরণদ্বয়ের শোভায় কোকনদ ও রক্তোৎপলকে জয় করেছে। শ্রীচরণের নখাবলীতে চন্দ্র খেলা করে যার উপমা দেয়ার মত পৃথিবীতে কিছু নেই। '
সেই শ্রীচরণ প্রাপ্তির জন্য কত শত কোটি ভক্ত সর্বদাই ধ্যান করছে। কত মুনি ঋষিবৃন্দ তপস্যা করছে। এই সেই যুগল চরণ যা শ্রীশ্যামসুন্দর নিজ শ্রীহস্তে ধারণ করে মান ভঞ্জন লীলাতে নিজ নাম লিখে দিলেন এই চরণে।
ও রাধে হয়ত এই জন্মে হবে না। কোন এক জন্মে একটু কটাক্ষ করে হলেও এই কীটের প্রতি একটু কৃপা দৃষ্টি দিও।
যোগ্য নয় তো কি হয়েছে শুনছি তুমি তো কৃপাময়ী।
শুনছি করুণার সমুদ্র অধিশ্বরী, তুমি করুণা না করলে কে করবে করুনা রাধে।
//- 💝 জয় জয় শ্রীকরুণাধিশ্বরী রাধে 💝-//
┇┇┇┇┇💜
┇┇┇┇❤️
┇┇┇💚
┇┇💙
┇💛
💜.
#চরণারবিন্দ #Charanaravinda #গোবিন্দ #Govinda #ভক্তিরস #BhaktiRasa #রাধাকৃষ্ণ #RadhaKrishna
#ভক্তিপথ #BhaktiPath #কৃষ্ণভক্তি #KrishnaBhakti #DivineLove #HareKrishna #রাধাশ্যাম #RadhaShyam
#BhaktiYoga #PremBhakti #SanatanDharma
#শ্রীরাধা #RadhaRani #চরণকমল #CharanKamala #রাধামাধব #রাধাকৃষ্ণ #RadhaKrishna #ভক্তিরস

0 মন্তব্যসমূহ